প্রতিবেশীদের কাছ থেকে সুবিধা আদায় করছে ভারত

প্রতিবেশীদের কাছ থেকে সুবিধা আদায় করছে ভারত

ওয়েবিনারে আলোচক হিসেবে সাবেক পররাষ্ট্রসচিব মো. তৌহিদ হোসেন বলেন, ভারতে যে দলই ক্ষমতায় আসুক না কেন, তাদের জন্য আওয়ামী লীগ সুবিধাজনক। আগে মনে করা হয়েছিল, বিজেপি ক্ষমতায় এলে আওয়ামী লীগের সুবিধা হবে না। সেটা হয়নি। পারস্পরিক স্বার্থই এখানে বড়।

ভারত ও চীনের স্বার্থ দেখার জন্য দেশের অভ্যন্তরেও অনেক মানুষ রয়েছে বলেও অভিযোগ করেন তৌহিদ হোসেন। তিনি বলেন, ‘বাংলাদেশের অনেক উঁচু পর্যায়ের মানুষ আছেন, যাঁরা ভারত ও চীনের স্বার্থ দেখেন। চীনের প্রকল্প বিক্রি করতে উঠেপড়ে লাগেন। কারণ, এতে তাঁদেরও স্বার্থ আছে। ফলে বাংলাদেশে যে দলই আসুক, তাদের সঙ্গে সম্পর্ক রেখে সর্বোচ্চ সুবিধা আদায় করে নেয় ভারত। ভারতের দিক দিয়ে এটা দোষের কিছু নয়। তিনি এ–ও বলেন, ভারতকে বাংলাদেশের মানুষ ভালোবাসে কি না, সেটাও ভারতের জন্য গুরুত্বপূর্ণ বিষয় নয়। এ অঞ্চলে মূল খেলোয়াড়ের ভূমিকায় থাকতে চায় ভারত।

Scroll to Top