পোশাকের উপস্থাপনায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি ফায়জার

পোশাকের উপস্থাপনায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি ফায়জার

এ ছাড়া তিনি মনে করেন এই সংগ্রহের পোশাক বিক্রির জন্য তৈরি করাটা একজন শিল্পী হিসেবে তাঁর জন্য সমীচীন নয়। বরং একজন শিল্পীর দায়বোধ থেকেই তিনি এই কাজ করেছেন। সৃজন এখানে হয়েছে তাঁর প্রতিবাদের ভাষা। পোশাকের জমিন হয়েছে ক্যানভাস। তাঁর এই অবাণিজ্যিক মনোভাব প্রতীয়মান করে তাঁর সচেতন সৃজন অভিব্যক্তিকে, স্পষ্ট করে অসহায় মানুষের প্রতি তাঁর সংহতি।

উল্লেখ্য, এই আয়োজনের সূচনা হয় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান বার্জার বাংলাদেশ, বিজিএমইএ ও মায়ায় শীর্ষ কর্তাদের বক্তব্যে। এরপর বিউএফটির শিক্ষার্থীরদের উপস্থাপনরা পর বক্তব্য রাখে এফডিসিবির প্রেসিডেন্ট মাহিন খান। তাঁর বক্তব্যের পরই শুরু হয় মূল আয়োজন। প্রথমেই উপস্থাপন করেন ফায়জা আহমেদ।

ছবি: শেখ সাইফুর রহমান

Scroll to Top