নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন থেকে জানা গেছে, মুলহেরিন অস্ট্রেলীয় বংশোদ্ভূত। তিনি একজন সফটওয়্যার প্রকৌশলী। বিভিন্ন সময়ে সান ফ্রান্সিসকো ও ক্যালিফোর্নিয়ার নাপার একটি খামারবাড়িতে তাঁরা একসঙ্গে সময় কাটিয়েছেন।
গত বছর অল্টম্যান ও মুলহেরিনকে একসঙ্গে হোয়াইট হাউসে একটি রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নিতে দেখা যায়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য ওই ভোজের আয়োজন করেছিলেন।



