নগরের মানুষের কাছে বাংলার লোক–ঐতিহ্য তুলে ধরার প্রয়াস নিয়ে রাজধানীতে শুরু হয়েছে তিন দিনের পৌষ মেলা। বুড়িগঙ্গা নদীর পাশে ওয়াইজঘাটে বুলবুল ললিতকলা একাডেমি প্রাঙ্গণে এই আয়োজন শুরু হয়েছে আজ শুক্রবার সকালে।
মেলায় দেখা যায়, বিভিন্ন জেলার নামে বসেছে পিঠার স্টল। দেশের নানা প্রান্তের ঐতিহ্যবাহী পিঠার পাশাপাশি আচার ও ঘরে তৈরি খাবারও আছে সেখানে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে পরিবারের সদস্যদের নিয়ে অনেকেই এসেছেন মেলায়।


