পিটিআইয়ের সমাবেশের কাছে বোমা বিস্ফোরণ, নিহত ৪

পিটিআইয়ের সমাবেশের কাছে বোমা বিস্ফোরণ, নিহত ৪

পাকিস্তানে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমাবেশের কাছে বোমা বিস্ফোরণে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ছয়জন। মঙ্গলবার দেশটির বেলুচিস্তান প্রদেশের কোয়েটা শহরে এ ঘটনা ঘটে।

বেলুচিস্তানের পুলিশ কর্মকর্তা ফারহান জাহিদ বলেছেন, পিটিআইয়ের সমর্থকেরা মিছিল নিয়ে সমাবেশে যাচ্ছিলেন। কে বা কারা সমাবেশস্থলের অদূরে মোটরসাইকেলে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়। তবে হামলাটি মিছিল লক্ষ্য করে চালানো হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

Scroll to Top