পাসপোর্ট ফেরত দিতে টাকা দাবি, হাতেনাতে আটক কাস্টমস সিপাহি

পাসপোর্ট ফেরত দিতে টাকা দাবি, হাতেনাতে আটক কাস্টমস সিপাহি

পুলিশ জানায়, গত সোমবার সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে একটি উড়োজাহাজে করে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন সজীব আহমেদ (২৮) নামের এক যুবক। তিনি সঙ্গে করে পাঁচটি মুঠোফোন আনেন। এ জন্য তাঁকে শুল্ক দিতে বলেন বিমানবন্দরে কর্তব্যরত শুল্ক কর্মকর্তারা। এরপর তিনি ৭৯ হাজার ১৫২ টাকা শুল্কও পরিশোধ করেন। তবে ভুলবশত নিজের পাসপোর্টটি শুল্ক এলাকায় ফেলে চলে যান তিনি।

পুলিশ জানায়, পাসপোর্ট ফেলেই বাসায় চলে যান দুবাই ফেরত সজীব। এরপর তাঁর মুঠোফোনে হোয়াটসঅ্যাপে ভারতীয় একটি নম্বর থেকে কল আসে। পাসপোর্টটি ফেরত দিতে এক লাখ টাকা চাঁদা দাবি করেন সিপাহি আছাদুল্লাহ।

Scroll to Top