পাবনার যুব মহিলা লীগ নেত্রীকে টাকা দিয়ে ফেঁসেছেন ঢাকার ব্যবসায়ী

পাবনার যুব মহিলা লীগ নেত্রীকে টাকা দিয়ে ফেঁসেছেন ঢাকার ব্যবসায়ী

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে আজ সন্ধ্যায় গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) শাহানুর রহমান প্রথম আলোকে বলেন, ওই নারী ও তাঁর স্বামীকে আজ সকালে পাবনা থেকে গ্রেপ্তার করে সন্ধ্যায় গুলশান থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদে তাঁরা টাকা আত্মসাতের কথা স্বীকার করেছেন।

মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, গত বছরের অক্টোবরে ফেসবুকে পাবনার মেয়ে আফসানা মিমির সঙ্গে তাঁর প্রথম পরিচয় হয়। এরপর বন্ধুত্ব গড়ে ওঠে। গত বছরের ২২ নভেম্বর মিমি রাজধানীর গুলশানে তাঁর (মনিরুজ্জামান) ব্যবসাপ্রতিষ্ঠানে এসে দেখা করেন। তিনি পাবনার রবিউল মার্কেটে থ্রি-পিসের শোরুম দিয়ে তাতে মনিরুজ্জামানকে অংশীদার করতে চান।

Scroll to Top