চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, হত্যার রহস্য উদ্ঘাটন ও আসামিদের গ্রেপ্তারে কাজ চলছে। মা-ছেলের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত লাবণী খাতুন ও তাঁর ছেলে রিয়াদ হোসেন চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের দিঘুলিয়া গ্রামের মালয়েশিয়াপ্রবাসী আবদুর রশিদের স্ত্রী ও সন্তান। গত বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে তাঁদের হত্যা করে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে বাড়ির রান্নাঘর থেকে লাবণী খাতুন ও বাড়ির পাশে পুকুরপাড়ে গাছে ঝুলন্ত অবস্থায় রিয়াদ হোসেনর লাশ উদ্ধার করে পুলিশ।



