পাপুয়া নিউগিনির পার্বত্য অঞ্চলে অতর্কিত হামলায় নিহত ৬৪ | চ্যানেল আই অনলাইন

পাপুয়া নিউগিনির পার্বত্য অঞ্চলে অতর্কিত হামলায় নিহত ৬৪ | চ্যানেল আই অনলাইন

পাপুয়া নিউগিনির প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে ২ আদিবাসী গোষ্ঠীর লড়াইয়ে গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন কমপক্ষে ৬৪ জন। এছাড়াও এই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকেই। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিজ্ঞাপন

বিবিসি জানিয়েছে, গতকাল (১৮ ফেব্রুয়ারি) রোববার পাপুয়া নিউগিনির পার্বত্য অঞ্চল উত্তর হাইল্যান্ডের এনগা প্রদেশে এক গোষ্ঠীর ওপর আরেক গোষ্ঠীর অতর্কিত হামলায় ৬৪ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। তখনই তাদের মৃত্যু হয়। এই হত্যাকাণ্ড দেশটির ২ উপজাতি গোষ্ঠীর মধ্যে লড়াইয়ে এখন পর্যন্ত সবচেয়ে বড় হত্যাকাণ্ড।

পাপুয়া নিউগিনির ওই অঞ্চলের সিকিন এবং কাকিন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ফলে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কিছু ভিডিও ফুটেজ ও ছবি উদ্ধার করেছে। ঘটনার পর ওই এলাকায় প্রায় ১০০ জন সেনা মোতায়েন করা হয়। ঘটনার পর জরুরি অবস্থা জারি করেন দেশটির প্রধানমন্ত্রী। পাশাপাশি অনেক পুলিশ অফিসারকে বরখাস্তও করেন তিনি।

উল্লেখ্য, পাপুয়া নিউগিনির ওই অঞ্চলের আদিবাসী সম্প্রদায়ের মধ্যে রক্তক্ষয়ী লড়াই চলে আসছে বহু শতাব্দী ধরে। তবে সেখানে আগ্নেয়াস্ত্রের আমদানি হওয়ার পর থেকে আরও প্রাণঘাতী হয়ে উঠেছে ২ পক্ষের সংঘর্ষ।

বিজ্ঞাপন

Reneta April 2023

Scroll to Top