ঘন কুয়াশার কারণে দীর্ঘ ১১ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টা থেকে ফেরি চলাচল শুরু করে নৌরুট কর্তৃপক্ষ।
এর আগে ঘন কুয়াশায় নৌরুটে দুর্ঘটনা এড়াতে বুধবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৯ টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, সকালে কুয়াশার পরিমাণ কমে গেলে নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের উভয় ফেরিঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ সারি জমে রয়েছে। সিরিয়াল অনুযায়ী এসব যানবাহন নৌরুট পারাপার করা হবে বলে মন্তব্য করেন মহিউদ্দিন রাসেল।


