পাকিস্তানে স্থিতিশীলতা ফেরাতে একমত শাহবাজ ও বিলাওয়ালের দল | চ্যানেল আই অনলাইন

পাকিস্তানে স্থিতিশীলতা ফেরাতে একমত শাহবাজ ও বিলাওয়ালের দল | চ্যানেল আই অনলাইন

পাকিস্তানে জাতীয় নির্বাচনের ফল ঘোষণার পর প্রথমবার আনুষ্ঠানিক বৈঠক করেছে শাহবাজ শরীফের দল পিএমএল-এন এবং বিলাওয়াল ভুট্টোর দল পিপিপি।

পিএমএল-এন প্রেসিডেন্ট শাহবাজ শরিফ রোববার (১১ ফেব্রুয়ারি) একটি প্রতিনিধি দল নিয়ে লাহোরে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারির বাসভবনে যান। পাকিস্তানের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে একমত হয়েছে দুই দলই।

Bkash

এসময় পিএমএল-এন যৌথ সরকার গঠনে পিপিপি’র সহযোগিতা চেয়েছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠকে আলোচনার পর সিদ্ধান্ত জানাবে পিপিপি।

এর আগে, পিপিপি প্রধানমন্ত্রী পদে বিলাওয়ালকে চাইলেও পিএমএল-এনের পক্ষ থেকে স্পষ্ট কিছু জানানো হয়নি।

Reneta June

নির্বাচনে কারচুপির অভিযোগ এনে বিক্ষোভ করেছে ইমরান খানের দল পিটিআই। এ পরেই রাজধানী ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

Scroll to Top