প্রধান বিচারপতি নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ গত বুধবার পাকিস্তানের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর করাচিতে অবৈধ স্থাপনা তৈরির বিরুদ্ধে দায়ের করা আবেদনের ওপর পুনরায় শুনানি গ্রহণ শুরু করেন। বেঞ্চের অপর দুই বিচারপতি হলেন মুহাম্মাদ আলী মাজহার ও বিচারপতি মুসারাত হিলালি।
পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল মনসুর আওয়ানের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, ‘প্রত্যেকের তাঁদের সীমার মধ্যে থাকা উচিত। সেনাবাহিনীর তাদের কাজ করা উচিত এবং আদালতের উচিত তাঁদের কাজটি করা।’
অ্যাটর্নি জেনারেল প্রধান বিচারপতির সঙ্গে একমত পোষণ করেন। তিনি বলেন, সবাই অবশ্যই তাঁদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন—এটাই মূল নীতি। এ সময় প্রধান বিচারপতি বলেন, ‘আপনার ওপর যদি এ ধরনের নির্দেশনা থাকে, তাহলে আপনার এ বিষয়ে একটি নিশ্চয়তা দেওয়া উচিত।’


