স্থানীয় রাজনীতিক ও কওমি ওয়াতান পার্টির সদস্য সেলিম খান বলেন, বুনেরা জেলা থেকে সাভেরাই প্রথম কোনো নারী, যিনি সাধারণ নির্বাচনে প্রার্থী হিসেবে অংশ নিতে যাচ্ছেন।
উল্লেখ্য, আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। পাকিস্তানের সাধারণ নির্বাচন কমিশন (ইসিপি) সাম্প্রতিক এক সংশোধনীতে সাধারণ আসনে ৫ শতাংশ নারী প্রার্থী অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে।





