মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিনে বল হাতে ছন্দে ফিরলেও ব্যাটিং ব্যর্থতায় দিন শেষ করেছে পাকিস্তান। স্বাগতিকদের প্রথম ইনিংসে ৩১৮ রানে থামিয়ে শুরুটা ভালো হলেও দিনের শেষ সেশনে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৯৪ রান তুলে দিন শেষ করে সফরকারীরা। ততক্ষণে প্যাভিলিয়নে পাড়ি জমিয়েছে ছয় পাকিস্তানি ব্যাটার।
সেই ব্যাটিং ব্যর্থতা দিয়েই তৃতীয় দিন শুরু করে শান মাসুদের দল। অজি কাপ্তান প্যাট কামিন্সের ফাইফার এবং নাথান লায়নের ঘূর্ণিতে ২৬৪ রানেই গুটিয়ে যায় পাকিস্তান।
এতে ৫৪ রানের লিডে স্বস্তিতেই ব্যাটিংয়ে নামে অজিরা। তবে তা আরও হলো কই! ১৬ রানেই চার ব্যাটারকে সাজঘরের রাস্তা দেখালেন দুই বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি ও মীর হামজা।
বিস্তারিত আসছে…





