প্রধান দায়িত্বসমূহ
সংস্থার প্রধান কার্যালয়ে অবস্থান করে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম পরিচালনা, বাজেট প্রণয়ন, প্রতিবেদন তৈরি ও বিশ্লেষণ, কর্মী ব্যবস্থাপনা ও উন্নয়ন এবং শাখা পরিদর্শনের মাধ্যমে ঋণ কার্যক্রম তদারকি করা।
বেতন ও সুবিধাসমূহ
মাসিক বেতন: শিক্ষানবিশকালে সর্বসাকল্যে ৮৯,১৮০ টাকা এবং চাকরি স্থায়ীকরণের পর মাসিক বেতন হবে ৯৮,৪২০ টাকা।
অন্যান্য সুবিধা: ২টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, বাৎসরিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মোবাইল ভাতা, শহর ভাতা ও সংস্থার অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে। পাশাপাশি মাঠ পরিদর্শনের ক্ষেত্রে সংস্থার গাড়ি ব্যবহারের সুবিধা থাকবে।
কর্মস্থল
ঢাকা (তবে পরিদর্শন কাজে মাসে কমপক্ষে ১২-১৪ দিন ঢাকার বাইরে যেতে হবে)।




