পঞ্চমবারের মতো মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন ব্লিঙ্কেন – DesheBideshe

পঞ্চমবারের মতো মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন ব্লিঙ্কেন – DesheBideshe

ওয়াশিংটন, ০৫ ফেব্রুয়ারি – মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন পঞ্চমবারের মতো মধ্যপ্রাচ্য সফরে বের হয়েছেন। ইরাক ও সিরিয়ায় ইরান-সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্র প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে। এরমধ্যে তিনি সফরে বের হলেন।

খবর অনুসারে, বাইডেন প্রশাসন ধীরে ধীরে ইসরায়েলের প্রতি আরও হতাশা প্রকাশ করছে। বৃহস্পতিবার বসতি স্থাপনকারী ইসরায়েলি চরমপন্থিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে তার সামরিক অভিযান বন্ধ করার আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করেছে।

ব্লিঙ্কেন তার সফরে ইসরায়েলের পাশাপাশি মিশর ও কাতার সফর করবেন।

সূত্র: বিডিপ্রতিদিন
আইএ/ ০৫ ফেব্রুয়ারি ২০২৪

Scroll to Top