আজ ঢাকা-৪ থেকে ঢাকা-১৮ এই ১৫টি আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে।
ঢাকা-৪ আসনে ৯ জন প্রার্থী রয়েছেন। তাঁদের মধ্যে দুজন স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেন (ট্রাক), মো. মনির হোসেন স্বপন (ঈগল) প্রতীক পেয়েছেন। এ ছাড়া আওয়ামী লীগের সানজিদা খানম (নৌকা), বাংলাদেশ কল্যাণ পার্টির মো. ইয়াসিন হোসেন (হাতঘড়ি), তৃণমূল বিএনপির রফিকুল ইসলাম (সোনালী আঁশ), বাংলাদেশ কংগ্রেসের মো. সোহেল (ডাব), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের সালেহ আহমেদ সোহেল (ছড়ি), জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেন বাবলা (লাঙ্গল), ইসলামি ঐক্য জোটের শাহ আলম (মিনার) প্রতীক পেয়েছেন।
ঢাকা-৫ আসনে ১২ জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। তাঁদের মধ্যে স্বতন্ত্র দুই প্রার্থী মশিউর রহমান মোল্লা সজল (ট্রাক),
মো. কামরুল হাসান (ঈগল) প্রতীক পেয়েছেন। লটারির মাধ্যমে স্বতন্ত্র প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়।





