নোয়াখালী-৬ আসনের এমপি আবদুল হান্নান মাসউদের পদ বাতিলের দাবিতে হাইকোর্টে রিট – DesheBideshe



ঢাকা, ১৯ আগস্ট – নোয়াখালী-৬ আসনে ১১ দলীয় জোট মনোনীত ও জাতীয় নাগরিক পার্টির প্রার্থী আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।

বুধবার হলফনামায় তথ্য গোপন এবং জালিয়াতির অভিযোগ এনে নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা নাজমুল হোসেন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি দায়ের করেন। রিটকারীর আইনজীবী ইব্রাহিম খলিল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনটির শুনানি অনুষ্ঠিত হবে।

রিট আবেদনে আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করার পাশাপাশি এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ ও তাৎক্ষণিক উদ্যোগ নেওয়ার জন্য আইন সচিবের মাধ্যমে সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে।

এস এম/ ১৯ আগস্ট ২০২৬



Scroll to Top