নোয়াখালী বিশ্ববিদ্যালয়ে বাসে হামলার অভিযোগে ২ শিক্ষার্থীকে বহিষ্কার

নোয়াখালী বিশ্ববিদ্যালয়ে বাসে হামলার অভিযোগে ২ শিক্ষার্থীকে বহিষ্কার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফিল্ড ট্যুরের (শিক্ষা সফর) বাস থামিয়ে বাসে থাকা শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে দুই শিক্ষার্থীকে পৃথক মেয়াদে বহিষ্কার করা হয়েছে। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে এ তথ্য জানানো হয়। তবে আদেশের বিষয়টি জানাজানি হয় গতকাল বুধবার সন্ধ্যায়।

বহিষ্কৃত দুই শিক্ষার্থী হলেন ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. তারেক রহমান ওরফে ইমন এবং তথ্য ও যোগাযোগ ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আরিফুল হক ওরফে তুহিন। এর মধ্যে তারেককে এক বছরের জন্য বহিষ্কার এবং পাঁচ হাজার টাকা জরিমানা, আরিফুল হককে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

Scroll to Top