নোয়াখালীতে ভোটের রাতে দলবদ্ধ ধর্ষণের মামলার রায় আগামীকাল

নোয়াখালীতে ভোটের রাতে দলবদ্ধ ধর্ষণের মামলার রায় আগামীকাল

মামলার বাদী নির্যাতনের শিকার নারীর স্বামী আজ রোববার সকালে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, রায়কে ঘিরে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা আতঙ্কে আছেন। কারণ, আসামিরা প্রভাবশালী ও খারাপ লোক। তিনি আতঙ্কের বিষয়টি সুবর্ণচরের চর জব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামকে জানিয়েছেন। আগামীকাল রায় ঘোষণাকালে স্ত্রীসহ আদালতে উপস্থিত থাকবেন বলে জানান তিনি।

আদালতে রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি সালেহ আহমদ সোহেল খান প্রথম আলোকে বলেন, আলোচিত ওই মামলায় রাষ্ট্রপক্ষ ২৩ জন সাক্ষী উপস্থাপন করেছে। ১৫ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একজন আসামি মো. মিন্টু ওরফে হেলাল (২৮) ঘটনার পর থেকে পলাতক।

Scroll to Top