নেদারল্যান্ডসকে ইসরায়েলে যুদ্ধবিমানের যন্ত্রাংশ সরবরাহ বন্ধের নির্দেশ | চ্যানেল আই অনলাইন

নেদারল্যান্ডসকে ইসরায়েলে যুদ্ধবিমানের যন্ত্রাংশ সরবরাহ বন্ধের নির্দেশ | চ্যানেল আই অনলাইন

নেদারল্যান্ডসকে ইসরায়েলে যুদ্ধবিমানের যন্ত্রাংশ সরবরাহ বন্ধের নির্দেশ দিয়েছে সেদেশের একটি আদালত।

আল জাজিরা জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েল এফ-৩৫ যুদ্ধবিমান ব্যবহার করে নির্বিচারে মানুষ হত্যা করায় ওই বিমানের  যন্ত্রাংশ সরবরাহ বন্ধ করার নির্দেশ দিয়েছে ডাচ আদালত।

Bkash

নিম্ন আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে মানবাধিকার সংস্থাগুলোর আপিলের পর ডাচ আদালত থেকে এই আদেশ দেওয়া হয়। মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ ছিল, নেদারল্যান্ডসের সরবরাহ করা যন্ত্রাংশগুলো হামাসের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘনে ভূমিকা রাখছে।

মার্কিন মালিকানাধীন এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ নেদারল্যান্ডসের একটি গুদামে সংরক্ষণ করা হয় এবং তা রপ্তানি চুক্তির মাধ্যমে ইসরায়েলসহ বেশ কয়েকটি দেশের কাছে পাঠানো হয়। রায়ে বলা হয়েছে, আদালত সাতদিনের মধ্যে নেদারল্যান্ডস থেকে পাঠানো এফ-৩৫ যুদ্ধবিমানের সকল যন্ত্রাংশের রপ্তানি ও ট্রানজিট বন্ধে আদেশ দিচ্ছে যেগুলো ইসরায়েলের উদ্দেশে যাচ্ছিল।

Reneta June

নিম্ন আদালতে সরকারি আইনজীবীদের যুক্তি ছিল, নেদারল্যান্ডস ওইসব যন্ত্রাংশ সরবরাহ না করলেও, ইসরায়েল সহজেই তা যেকোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারবে। এ বিষয়ে ডাচ আদালতের রায়ের পর দেশটির মানবাধিকার সংস্থা ‘পিএএক্স নেদারল্যান্ডস’ জানিয়েছে, এই ইতিবাচক রায় আমাদের আরও শক্তিশালী করে তুলবে।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার প্রতিক্রিয়ায় গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েল। হামলায় এখন পর্যন্ত ২৮ হাজার ৩৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু।

Scroll to Top