নেইমার ভুল করেছেন, মেসির পাশে থাকা উচিত ছিল

নেইমার ভুল করেছেন, মেসির পাশে থাকা উচিত ছিল

নেইমারের ব্যক্তিগত কোনো সেরার পুরস্কার না জেতার বিষয় নিয়ে সম্প্রতি কথা বলেছেন তাঁর সাবেক বার্সেলোনা সতীর্থ সুয়ারেজ। উরুগুইয়ান স্ট্রাইকারের মতে, নেইমার বার্সেলোনা ছেড়ে ভুল করেছেন।

একটি ইউটিউব চ্যানেলে সুয়ারেজ বলেছেন, ‘আমরা খুব ভালো বন্ধু ছিলাম। আমরা জানতাম, মাঠে যদি নিজেদের ভূমিকা ঠিকঠাকভাবে পালন করতে পারি, তাহলে আমরা বার্সেলোনাকে দুর্দান্ত একটি দল বানাতে পারব। আমরা একজন যদি ভালো নাও খেলতাম, বাকি দুজন পার্থক্য গড়ে দিতে পারতাম। সম্পর্কটা ছিল দুর্দান্ত।’

Scroll to Top