বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে ব্যাংকঋণের সুদের হার কমানোর উদ্যোগ নেয় কেন্দ্রীয় ব্যাংক। একে নীতি সুদহার বা রেপো রেট বলে। গত ৩১ জুলাই এই নীতি সুদহার ১০ শতাংশ থেকে ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে নীতি সুদহার নির্ধারণ করা হয় ৯ দশমিক ৫০ শতাংশে।
নীতি সুদহার কমালে কেন্দ্রীয় ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলো আগের তুলনায় কম সুদে অর্থ ধার নিতে পারবে। এতে গ্রাহক পর্যায়েও ঋণের সুদহার কমবে বলে আশা করা হয়।
নীতি সুদহার কমানোর মূল লক্ষ্য হলো বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা।
নীতি সুদহার কমালে ব্যাংকগুলো উদ্যোক্তাদের জন্য ঋণের সুদের হার কমানোর সুযোগ পাবে। এতে বিনিয়োগ উৎসাহিত হবে, যা ব্যবসাবাণিজ্য বাড়াতে সহায়ক হবে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। যা সার্বিকভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে কাজে লাগবে। নীতি সুদহার কমালে বেসরকারি খাতে, বিনিয়োগ কর্মসংস্থান বাড়লে বাজারে অর্থের প্রবাহ বাড়তে পারে। যা মূল্যস্ফীতিকে বাড়িয়ে দিতে পারে।




