নিশাঙ্কার দ্বিশতকের জবাব দুই শতকেও দিতে পারল না আফগানিস্তান

নিশাঙ্কার দ্বিশতকের জবাব দুই শতকেও দিতে পারল না আফগানিস্তান

নিশাঙ্কা আজ তাঁর ইনিংসে ১২৮ রানই করেছেন বাউন্ডারি থেকে। যা ওয়ানডেতে শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ। দুই ইনিংসে মিলিয়ে দুই দল মিলিয়ে রান করেছে ৭১৯, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের খেলা ওয়ানডেতে এটি সর্বোচ্চ। এটিই প্রথম ওয়ানডে ম্যাচ, যেখানে তিনজন ব্যাটসম্যান ১৩০–এর বেশি রান করেছেন।

আজ ওয়ানডে ক্রিকেটের ইতিহাস ১২তম ডাবল সেঞ্চুরি করেছেন নিশাঙ্কা। ২০১০ সালে এই কীর্তিতে প্রথম নাম লিখিয়েছিলেন ভারতের শচীন টেন্ডুলকার, ২০১০ সালে গোয়ালিয়রে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। নিশাঙ্কা বিশ্বের দশম ব্যাটসম্যান হিসেবে গড়লেন এই কীর্তি। নিশাঙ্কার আগে ওয়ানডেতে সর্বশেষ ডাবল সেঞ্চুরিটি করেছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। সর্বশেষ বিশ্বকাপে সেটিও তিনি করেছেন এই আফগানিস্তানের বিপক্ষেই। ২০২১ সালের মার্চে ওয়ানডে অভিষেক হওয়া নিশাঙ্কা এর আগে খেলেছেন ৪৯টি ম্যাচ। সেঞ্চুরি করেছেন ৩টি, সর্বোচ্চ ইনিংসটি ছিল ১৩৭ রানের।

Scroll to Top