নির্বাচন নয়, নাটক হচ্ছে: ইইউ প্রতিনিধিদের বিএনপি

নির্বাচন নয়, নাটক হচ্ছে: ইইউ প্রতিনিধিদের বিএনপি

তবে বৈঠকে উপস্থিত একটি সূত্র প্রথম আলোকে জানিয়েছে, তাঁরা ইইউ নির্বাচন বিশেষজ্ঞদের তথ্য-প্রমাণ দিয়ে দেখিয়েছেন যে ৭ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন কত প্রকাশ্যে সাজানো ও পাতানো। যাঁকেই ভোট দেওয়া হবে, তিনি হয় নৌকার প্রার্থী, না হয় ডামি প্রার্থী, না হয় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। আর বিরোধী দল হিসেবে যাঁদের দেখানো হচ্ছে, তাঁরা কীভাবে সরকারের সঙ্গে আসন ভাগাভাগির নির্বাচন করছেন। এ ছাড়া এই পাতানো নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টরা কে কী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, সেটিও তুলে ধরা হয়েছে।

বিএনপির প্রতিনিধিদলের প্রধান স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান প্রথম আলোকে বলেন, ‘আমরা যতটুকু বুঝেছি, ওনারা নির্বাচন পরিস্থিতির বিষয়ে একটি প্রতিবেদন দেবেন। সেটার তথ্য সংগ্রহ করছেন তাঁরা। আমরা বাস্তবতাটা তুলে ধরেছি, এটা কোনো নির্বাচন নয়, নাটক হচ্ছে।’

Scroll to Top