ইসি সচিব বলেন, প্রত্যেকে বলেছেন, এ পর্যন্ত মাঠের পরিস্থিতি ও আইনশৃঙ্খলা–সংক্রান্ত অবস্থা তাদের নিয়ন্ত্রণে রয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, তাঁরা আশা করেন নির্বাচনে কোনো সহিংস ঘটনা ঘটবে না। যদি ঘটে, তখন সমন্বিতভাবে সবাই সেটি প্রতিহত করবে।


