নির্বাচনী সভায় খিচুড়ির আয়োজন করায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে ২০ হাজার টাকা জরিমানা

নির্বাচনী সভায় খিচুড়ির আয়োজন করায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে ২০ হাজার টাকা জরিমানা

আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী সভায় খিচুড়ির আয়োজন করায় ফরিদপুর-১ (বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা) আসনের স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীকের) আরিফুর রহমান দোলনের কর্মী আহাদুল করিমকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাতে ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরের ছোলনা মহল্লায় এ জরিমানা করা হয়।

আহাদুল করিম বোয়ালমারী পৌরসভার ছোলনা মহল্লার বাসিন্দা। তিনি পৌর যুবলীগের সভাপতি।

Scroll to Top