নির্বাচনী প্রচারণায় সরকারি গাড়ি ব্যবহারের অভিযোগ

নির্বাচনী প্রচারণায় সরকারি গাড়ি ব্যবহারের অভিযোগ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী ৪ (কিশোরগঞ্জ – সৈয়দপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী মোকছেদুল মোমিনের নির্বাচনী প্রচারণায় সরকারি গাড়ী ব্যবহারের অভিযোগ উঠেছে কিশোরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মো: আবুল কালাম বারী পাইলটের বিরুদ্ধে।  

শুক্রবার(৫ জানুয়ারি) সকালে উপজেলার সাব রেজিস্ট্রার অফিসের সামনে মোকছেদুল মোমিনের নির্বাচনী ক্যাম্পে সরকারি গাড়ীতে করে আসেন তিনি।এসময় তার গাড়ীতে নেতাকর্মীদেরও দেখা যায়।  

নির্বাচনী আচরণ বিধিতে বলা হয়েছে, সরকারি বা স্থানীয় কতৃপক্ষের স্থাপনা কোন প্রকার যানবাহনে নির্বাচনী লিফলেট বা হ্যান্ডবিল লাগাতে পারবে না বা সরকারী গাড়ী ব্যবহার করতে পারবেন না। কিন্তু তিনি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সরকারি গাড়ী ব্যবহার করে স্বতন্ত্র প্রার্থী মোকছেদুল মোমিনের নির্বাচনী প্রচারণা করেছেন। 

এ বিষয়ে কিশোরগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহ মো আবুল কালাম বারী পাইলট বলেন, ‘সরকারি গাড়ী নির্বাচনী কাজে ব্যবহার করিনি। আমার যুবলীগের অফিস ওখানে গাড়ী রেখে চা খেতে গেছিলাম৷’ 

এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সানজিদা রহমান বলেন, ‘বিষয়টি আমি দেখতেছি’।

Scroll to Top