নিজের প্রতি ভালোবাসা কেন জরুরি!

নিজের প্রতি  ভালোবাসা কেন জরুরি!

ভালোবাসায় এমন কিছু শক্তি আছে, যা যেকোনো মানুষকে পরিবর্তন করতে পারে। তাই নিজেকে পরিবর্তন করার ক্ষেত্রেও ভালোবাসা খুব জরুরি। এতে আত্মবিশ্বাস বাড়িয়ে মানসিকভাবেও সুস্থ থাকা যায়। অনেকেই ব্যর্থতা এবং নিরাপত্তাহীনতার কারণে নিজের সাথে প্রতিনিয়ত অন্যায় করে। তখন নিজের প্রতি ভালোবাসাই হারিয়ে যেতে শুরু করে। চলুন জেনে নেওয়া যাক, কেন নিজের প্রতি ভালোবাসা থাকা জরুরি-   

মননশীলতার অনুশীলন: যাদের নিজের প্রতি ভালোবাসা নেই, তাদের নিজের ভাবনা অনুভূতি এবং চাওয়ার ব্যাপারে অবগত হতে হবে। আমরা স্বাভাবিকভাবের অন্যের থেকে স্বীকৃতি পেতে পছন্দ করি। আমরা নিজেরা কি চাই তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, অন্যেরা আমাদের থেকে কি আশা করে!

নিজেকে ভালোবাসুন


নিজের যত্ন: নিজের প্রতি অনেক বেশি বেড়ে যাবে, যখন নিজের যত্ন নিতে শুরু করবেন। নিজের চাহিদাগুলো আপনার চেয়ে ভালো আর কেউ বুঝবে না। নিজের শরীরের এবং মনের যথাযথ যত্ন নিন। সুস্থ থাকতে ব্যায়াম করুন এবং সুষম খাদ্য গ্রহন করুন। তার সাথে প্রতিদিন পর্যাপ্ত ঘুমের মাধ্যমে শরীরকে বিশ্রাম দিন। তাছাড়া ভালো পরিবেশ এবং মানুষদের মাঝে বাস করার চেষ্টা করুন। এতে মানসিকভাবে শান্তিতে থাকতে পারবেন।   

সীমারেখা বজায় রাখা: যেসব জিনিস আপনি অপছন্দ করেন, তার থেকে নিজেকে দূরে রেখেও নিজেকে ভালো রাখতে পারেন। নিজের একটি সীমারেখায় নিশ্চিত করুন। কাজ এবং সম্পর্কে নিজের সীমানা পরিদর্শন করাতে দ্বিধাবোধ করবেন না। মানসিক, শারীরিক বা আধ্যাত্মিকভাবে আপনার ক্ষতি করে, এমন কাজকে ‘না’ বলুন।

তথ্যসূত্র: স্টারমেড হেলথকেয়ার

Scroll to Top