নিউমোনিয়ায় ২০ দিনে ২০০ শিশুর মৃত্যু | চ্যানেল আই অনলাইন

নিউমোনিয়ায় ২০ দিনে ২০০ শিশুর মৃত্যু | চ্যানেল আই অনলাইন
Fresh Add Mobile

পাকিস্তানের পাঞ্জাব অঞ্চলে গত ২০ দিনে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ২০০ শিশুর মৃত্যু হয়েছে। নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার কারণ হিসেবে শীতের তীব্রতার কথা বলছে পাকিস্তান সরকার।

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সরকার জানিয়েছে, অপুষ্টির কারণেই অধিকাংশ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া নিউমোনিয়ায় অনেক শিশুর মৃত্যু হয়েছে। তাদের অধিকাংশই নিউমোনিয়ার ভ্যাকসিন নেয়নি। শরীর দুর্বল হওয়ায় রোগ প্রতিরোধ ক্ষমতাও নেই। তার ফলেই বাড়ছে মৃত্যুর হার।

BkashBkash

এক পরিসংখ্যানে দেখা গেছে, ১ জানুয়ারি ২০২৪ থেকে পাঞ্জাবে ১০ হাজার শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে। যার মধ্যে ২২০ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে কেবল পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে ৪৭ শিশুর মৃত্যু হয়েছে।

নিউমনিয়া হচ্ছে, ফুসফুসের সংক্রমণ জনিত রোগ যার ফলে ফুসফুসে প্রদাহ সৃষ্টি হয়। শীতকালে তাপমাত্রা কম থাকায় উপযুক্ত আবহাওয়া পেয়ে নিউমোনিয়া সৃষ্টিকারী ব্যাক্টেরিয়া কিংবা ভাইরাস আরও বেশি সক্রিয় হয়ে ওঠে। সামান্য ঠান্ডা লাগা থেকেও কেউ কেউ নিউমোনিয়ায় আক্রান্ত হতে পারেন। তবে যাঁদের প্রতিরোধ ক্ষমতা দুর্বল, বিশেষ করে শিশু কিংবা প্রবীণ মানুষের ক্ষেত্রে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি।

Scroll to Top