নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়ে বাংলাদেশের নাটকীয় জয় – DesheBideshe

নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়ে বাংলাদেশের নাটকীয় জয় – DesheBideshe


নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়ে বাংলাদেশের নাটকীয় জয় – DesheBideshe

চট্টগ্রাম, ২৭ এপ্রিল – নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেদের সর্বোচ্চ রান তাড়া করার নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে কিউইদের ৬ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ফিল সিমন্সের শিষ্যরা। ১৮৩ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা কিছুটা মন্থর হলেও শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেয় স্বাগতিকরা।

এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ১৩৫ রান তাড়া করে জেতার রেকর্ড ছিল বাংলাদেশের। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ডটি শ্রীলঙ্কার বিপক্ষে। ২০১৮ সালে কলম্বোয় ২১৫ রান তাড়া করে জিতেছিল টাইগাররা।

চট্টগ্রামে টসে জিতে সফরকারী নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস। ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় কিউইরা। দলীয় দ্বিতীয় ওভারে রান আউটের শিকার হয়ে ফিরে যান ওপেনার টিম রবিনসন।

তবে দ্বিতীয় উইকেটে কেতেন ক্লার্ক ও ড্যান ক্লেভার ৮৮ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন। ক্লার্ক ও ক্লেভার দুজনেই ব্যক্তিগত ৫১ রান করে আউট হন। মধ্যম সারির ব্যাটাররা দ্রুত সাজঘরে ফিরলেও অধিনায়ক নিক কেলির ৩৯ এবং জশ ক্লার্কসনের ৩০ রানের সুবাদে বড় পুঁজি পায় নিউজিল্যান্ড।

বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন দুটি উইকেট শিকার করেন। জবাবে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। সাইফ হাসান ১৭ এবং তানজিদ হাসান তামিম ২০ রান করে বিদায় নেন। অধিনায়ক লিটন দাসও ২১ রানের বেশি করতে পারেননি।

১০.১ ওভারে ৭৭ রানে ৩ উইকেট হারিয়ে বসা দলের হাল ধরেন পরের ব্যাটাররা। সফল জুটির ওপর ভর করে কঠিন পথ পাড়ি দিয়ে জয় নিশ্চিত করে টাইগাররা।

নিউজিল্যান্ডের পক্ষে নাথান স্মিথ একটি উইকেট নেন।

এনএন/ ২৭ এপ্রিল ২০২৬



Scroll to Top