নাসিরের সঙ্গে অভিযুক্ত ক্রিকেটারকে ১৭ বছর ৬ মাস নিষিদ্ধ করল আইসিসি

নাসিরের সঙ্গে অভিযুক্ত ক্রিকেটারকে ১৭ বছর ৬ মাস নিষিদ্ধ করল আইসিসি

গত সেপ্টেম্বরে অভিযোগ গঠনের পর ১৪ দিনের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছিল। তবে জাভেদ জবাব দেননি। ফলে যেসব অপরাধ করেছেন বলে অভিযোগ গঠন করা হয়েছিল, সেগুলো তিনি স্বীকার করে নিয়েছেন বলে ধরে নেওয়ার পর জাভেদকে শাস্তি দিয়েছেন আইসিসির কোড অব কন্ডাক্ট কমিটির প্রধান মাইকেল যে বেলোফ।

রিজওয়ান যেসব ধারা ভেঙেছেন—
২.১.১
২০২১ সালের আবুধাবি টি-টেন লিগে ম্যাচ বা ম্যাচের কোনো দিক গড়াপেটার উদ্যোগ বা আয়োজনের অংশ থাকা (তিনটি আলাদা ক্ষেত্রে)।

২.১.৩
দুর্নীতিতে সম্পৃক্ত হতে অন্য এক খেলোয়াড়কে পারিতোষিক দেওয়ার প্রস্তাব।

২.১.৪
২.১ নম্বর ধারা ভাঙতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো অংশগ্রহণকারীকে অনুরোধ, প্ররোচনা, প্রলুব্ধ, নির্দেশনা, পটানো বা উৎসাহ দেওয়া কিংবা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যবস্থা করে দেওয়া।

২.৪.৪
ধারার অধীনে দুর্নীতিমূলক আচরণ বলে বিবেচিত কোনো কাজে অংশ নেওয়ার আমন্ত্রণ পাওয়ার বিস্তারিত সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানাতে ব্যর্থ হওয়া।

২.৪.৬
ন্যায্য কোনো কারণ ছাড়াই সংশ্লিষ্ট কর্মকর্তাকে তদন্ত চালিয়ে যেতে প্রয়োজনীয় সহযোগিতা করতে ব্যর্থ হওয়া বা অস্বীকার করা।

Scroll to Top