নাশকতার চেষ্টা, নিষিদ্ধ ছাত্রলীগের তিনজন গ্রেফতার

নাশকতার চেষ্টা, নিষিদ্ধ ছাত্রলীগের তিনজন গ্রেফতার

ঢাকা: রাজধানীর তুরাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে নাশকতার চেষ্টার সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২০ মে) ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) এনএম নাসিরুদ্দিন এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলো- বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি শিপন সেওজাল (৪৩), ছাত্রলীগ কর্মী মিজানুর রহমান ওরফে নিহাজ খান (৩৭) ও রায়হান আলী (২৪)। এসময় তাদের থেকে দুইটি ব্যানার উদ্ধার করা হয়।

উপ-পুলিশ কমিশনার বলেন, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তুরাগ থানাধীন ১৫নং সেক্টর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তুরাগ থানার একটি টিম। অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুইটি ব্যানারসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসায় জানা যায়, গ্রেফতারকৃতরা আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের নির্দেশে দেশের আইন-শৃঙ্খলা বিনষ্ট করতে এবং বড় ধরনের অঘটন ঘটানোর উদ্দেশ্যে জড়ো হয়েছিল এবং নিষিদ্ধ সংগঠনের পক্ষে স্লোগান দেওয়ার চেষ্টা করছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।

Scroll to Top