নাফ দিয়ে প্রবেশের চেষ্টা, ২ নারীকে মিয়ানমার ফেরাল বিজিবি – DesheBideshe

নাফ দিয়ে প্রবেশের চেষ্টা, ২ নারীকে মিয়ানমার ফেরাল বিজিবি – DesheBideshe

কক্সবাজার, ০৯ ফেব্রুয়ারি – মিয়ানমারে সংঘাতের জের ধরে কক্সবাজারে টেকনাফের নাফ নদী সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গা দুই নাগরিককে স্বদেশে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ নিয়ে দুদিনে চার রোহিঙ্গা নাগরিককে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে।

বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নাফ নদীর লম্বাবিল এলাকায় দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করেন তারা। এ সময় দায়িত্বরত বিজিবির সদস্যরা ওই দুই নাগরিককে আটক করে জিজ্ঞাসাবাদ চালায়। পরে তাদের স্বদেশে ফেরত পাঠানো হয়।

এর আগে গত বৃহস্পতিবার টেকনাফের নাফ নদী সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গা দুই নাগরিককে আটক করে স্বদেশে ফেরত পাঠিয়েছিল বিজিবি।

এ নিয়ে গত দুদিনে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে মিয়ানমারের রোহিঙ্গা চার নাগরিককে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানান মহিউদ্দীন আহমেদ।

সূত্র: বাংলানিউজ
আইএ/ ০৯ ফেব্রুয়ারি ২০২৪

Scroll to Top