তবে ডিলার রিপন আলী তেল বিক্রির বিষয়টি অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, শাহ আলম খন্দকারের কাছে তিনি কোনো তেল বিক্রি করেননি। তাঁকে ফাঁসাতে ওই দোকানি তাঁর নাম নিচ্ছেন। তা ছাড়া ৩১ জানুয়ারি সবশেষ নাজিরপুর ইউনিয়নের টিসিবির পণ্য সুষ্ঠুভাবে বিতরণ করেছেন তিনি। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও তদারকি কর্মকর্তার কাছ থেকে প্রত্যয়নপত্রও নিয়েছেন।
নাজিরপুর ইউপির চেয়ারম্যান আয়ুব আলী প্রথম আলোকে বলেন, ৩১ জানুয়ারি টিসিবির কার্ডধারীদের মধ্যে সুষ্ঠুভাবে তেল, চাল ও ডাল বিতরণ করেছেন ডিলার। তাঁকে এ ব্যাপারে প্রত্যয়নপত্রও দেওয়া হয়েছে।



