দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনের চারটিতে নৌকা ও একটিতে ঈগল প্রতীকের প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। রোববার রাত ১০টার দিকে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক বদিউল আলম বেসরকারিভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন।
নরসিংদী-১ (সদর) আসনে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম। মোট ১৩৬ কেন্দ্রের ঘোষিত ফলাফলে মোহাম্মদ নজরুল ইসলাম (নৌকা) ৯২ হাজার ৮১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. কামরুজ্জামান (ঈগল) ৫৪ হাজার ৩১৫ ভোট পেয়েছেন। ভোটের ব্যবধান ৩৮ হাজার ৪৯২।


