নরসিংদীর পলাশে জব্দকৃত ভেজাল সার ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে পলাশ উপজেলা চত্বরে এসব ভেজাল সার ধ্বংস করে উপজেলা কৃষি বিভিাগ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, পলাশ উপজেলার সেকান্দরদী বাজার এলাকায় কাজল মিয়া নামে এক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত এম কে এগ্রো প্রোডাক্ট নাম ব্যবহার করে ভেজাল লাঙল মার্কা দস্তা সারসহ কয়েকটি সার জাতীয় উপকরণ বাজারে বিক্রি করে আসছে।
এই খবরে গত ২৪ ফেব্রুয়ারি পলাশ উপজেলা সরকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলিভিয়া স্নিগ্ধার নেতৃত্বে উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তারসহ অভিযান চালিয়ে কয়েক প্রকারের বেশ কিছু ভেজাল সার জব্দ করেন।
এ সময় কারখানা মালিক কাজল ও তার কর্মচারিরা পালিয়ে যায়। পরে সকল মালামাল জব্দ করে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। অবশেষে গতকাল বৃহস্পতিবার বিকেলে পলাশ উপজেলা কৃষি কর্মকতা আয়েশা আক্তারের নেতৃত্ব এসব ভেজাল সার গাড়িতে করে উপজেলায় নিয়ে ধ্বংস করা হয়।




