এআইইউবির সহ–উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টর, ডিন ছাড়াও বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকেরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নবীনবরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নবাগত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়টির শিক্ষাদান পদ্ধতি এবং নিয়মনীতি সম্পর্কে অবহিত করে।
নবীনবরণের আনুষ্ঠানিকতা শেষে এআইইউবির পারফর্মিং আর্টস ক্লাবের (এপিএসি) সদস্যরা নবাগত শিক্ষার্থীদের জন্য সংগীত পরিবেশন করেন।





