হাতিল দেশের প্রথম ফার্নিচার ব্র্যান্ড, যারা গৎবাঁধা উপায়ে কাঠ সোর্সিং না করে দেশের সীমিত বনভূমি রক্ষার্থে এফএসসি (FSC) সার্টিফায়েড কাঠ আমদানি করছে। কারণ, হাতিল বিশ্বাস করে, জলবায়ু পরিবর্তনে পরিবেশের ওপর যে প্রভাব পড়ে, তা সাসটেইনেবল প্র্যাকটিসের মাধ্যমে কমানো সম্ভব। আর এই লক্ষ্যে হাতিল শুরু থেকেই কাজ করে চলেছে। এফএসসি একটি অলাভজনক প্রতিষ্ঠান, যার লক্ষ্য হলো বিশ্বের বনাঞ্চল ও জীববৈচিত্র্যকে রক্ষা ও সংরক্ষণ করা। হাতিলের ফার্নিচারে ব্যবহৃত কাঠ সেই সব বনাঞ্চল থেকে আসে, যা বন ও জীববৈচিত্র্যের সুরক্ষা নিশ্চিত করে পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়তা করছে।
হাতিলের সাসটেইনেবলিটি কেবল কাঠ সংগ্রহের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়। তারা তাদের পুরো উৎপাদন প্রক্রিয়ায় অত্যাধুনিক টেকনোলজির ব্যবহার করে, প্রতিটি পদক্ষেপে অপচয় কমিয়ে আনার প্রবল চেষ্টা করছে। কোরাল অ্যান্টি পলিউশন সিস্টেমের মাধ্যমে কাঠের প্রতিটি ডাস্ট সংগ্রহ করে, তা দিয়ে ব্রিকেট বানিয়ে আবার জ্বালানি হিসেবে ব্যবহার করছে। সাধারণত জ্বালানির জন্য ইন্ডাস্ট্রিগুলো কয়লা বা তেল ব্যবহার করে, ফলে কার্বন ফুটপ্রিন্ট বা গ্রিনহাউস গ্যাস নির্গমন হয়। এতে পরিবেশের প্রচুর দূষণও হয়ে থাকে। কিন্তু হাতিল অপচয় কমিয়ে সোলার এনার্জি ব্যবহার করে আগামী প্রজন্মের জন্য সাসটেইনেবল ভবিষ্যৎ নিশ্চিত করছে।




