নড়াইলে সন্ত্রাসী নুরু অস্ত্রসহ গ্রেফতার

নড়াইলে সন্ত্রাসী নুরু অস্ত্রসহ গ্রেফতার

নড়াইলে একাধিক মামলার আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী নূরনবী শেখ ওরফে নুরুকে (৩৮) অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) সদস্যরা। 

বুধবার (১৭ জানুয়ারি) সকালে শহরের ভওয়াখালী এলাকার ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। আসামী নূরু ভওয়াখালী এলাকার ফুল মিয়া শেখের ছেলে। আসামীর দেখানো ও স্বীকারোক্তি মতে, তার হেফাজত হতে একটি  ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।

র্যাব-৬,সিপিসি-৩ যশোর  ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেন।

র্যাব জানায়,গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৭টার দিকে নড়াইল শহরের ভওয়াখালী এলাকার আকরাম বিশ্বাসের বাড়ীর ভাড়াটিয়া নূরনবী শেখ ওরফে নুরুকে গ্রেফতার করে। এ সময় নুরুর স্বীকারোক্তি মোতাবেক ভাড়া বাসার ডাইনিং রুমের জুতার র্যাকের ভেতর হতে একটি ওয়ান শ্যুটারগান জব্দ করা হয়। র্যাব আরও জানায়, অত্র এলাকায় অস্ত্র দ্বারা ভয়ভীতি প্রদর্শন করে চাঁদাবাজি, দস্যুতা,ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপকর্ম করে আসছিল। তার নামে নড়াইল সদর থানায় হত্যা চেষ্টা, চাঁদাবাজি, দস্যুতার মামলা রয়েছে বলে র্যাব জানায়। 

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানান,সন্ত্রাসী নুরুর বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। উল্লেখ্য, নুরমিয়ার বিরুদ্ধে নড়াইল জেলার সদর থানায় ১টি চাঁদাবাজি ও হত্যা-চেষ্টা মামলা ও ১ টি দস্যুতা মামলা বিচারাধীন রয়েছে।

Scroll to Top