নওগাঁ-২- নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির

নওগাঁ-২- নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির

নওগাঁ-২ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদলের সমন্বয়ে মনিটরিং সেল গঠন করেছে নির্বাচন কমিশন ইসি। এই মনিটরিং সেলের নেতৃত্ব দেবেন ইসির আইডিয়া প্রকল্প-২ এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম।

নির্বাচন কমিশনের পরিচালনা শাখার উপসচিব মাজারুল ইসলাম ইয়াসিন স্বাক্ষরিত চিঠিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দফতরকে জানানো হয়।

চিঠিতে জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের ৪৭ নওগাঁ-২ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সমন্বয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে একটি আইনশৃঙ্খলা সমন্বয় ও মনিটরিং সেল গঠন করার জন্য সিদ্ধান্ত হয়েছে। এই সেলে ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, প্রকল্প পরিচালক, আইডিয়া প্রকল্প-২ (২য় পর্যায়), নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকা এর নেতৃত্বে পরিচালনা করা হবে।

এই মনিটরিং সেলে রয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব পদমর্যাদার নয় এমন একজন কর্মকর্তা। পুলিশ হেডকোয়াটার্সের পুলিশ সুপার/অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার নিম্নে নয় এমন একজন কর্মকর্তা। বিজিবি র‍্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র‍্যাব) আনসার ও ভিডিপির উপপরিচালক পদমর্যাদার নিম্নে নয় এমন একজন কর্মকর্তা; এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার/সহকারি পুলিশ সুপার পদমর্যাদার নিম্নে নয় এমন একজন কর্মকর্তা।

এদিকে ১২ই ফেব্রুয়ারি ইভিএমসহ বিভিন্ন নির্বাচনি মালামাল পরিবহণ, বিতরণ এবং ভোটগ্রহণ কাজে নিরাপত্তা বিধানের জন্য মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় করে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং ও প্রিজাইডিং অফিসারদের সহায়তা প্রদান করার কথা বলা হয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, গত ২৬ই জানুয়ারি প্রতীক বরাদ্দ শেষে এখন চলছে নির্বাচনী প্রচারণা। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ই ফেব্রুয়ারি সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত।

এর আগে ওই আসনের স্বতন্ত্রপ্রার্থী আমিনুল হকের মৃত্যুতে আইন অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনের নির্বাচন বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)। ২৯ ডিসেম্ব বিকালে এ ঘোষণা দেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

Scroll to Top