ধাক্কা খেল বিজেপি, চণ্ডীগড়ের মেয়র আম আদমির কুলদীপ

ধাক্কা খেল বিজেপি, চণ্ডীগড়ের মেয়র আম আদমির কুলদীপ

সুপ্রিম কোর্টের নির্দেশ শোনা মাত্র দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল ‘এক্স’ হ্যান্ডেলে সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানান। তিনি লেখেন, ‘এই কঠিন সময়ে গণতন্ত্রকে রক্ষা করার জন্য সুপ্রিম কোর্টকে ধন্যবাদ।’

এমনটাই যে হতে চলেছে, সেই ইঙ্গিত গত সোমবারই প্রধান বিচারপতি দিয়েছিলেন। সে জন্য তিনি সেদিনের সব ব্যালট ও ভিডিও চিত্র এজলাসে হাজির করার নির্দেশ দিয়েছিলেন। জেরা করেছিলেন বিজেপির সদস্য রিটার্নিং কর্মকর্তা অনিল মাসিহকে। তিনি যে গর্হিত অপরাধ করেছেন, সে কথা জানিয়ে দিয়েছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতাকেও। বলেছিলেন, সে জন্য রিটার্নিং কর্মকর্তার বিচার হবে।

সলিসিটর জেনারেল নতুন করে নির্বাচনের সুপারিশ করেছিলেন। সেটা তিনি করেছিলেন, যেহেতু ইতিমধ্যে আম আদমি পার্টির ৩ জন কাউন্সিলরকে বিজেপি তাদের দিকে টেনে নিয়েছে। নতুন করে ভোট হলে বিজেপির জয় সুনিশ্চিত হতো। কিন্তু কাউন্সিলর ‘কেনাবেচায়’ প্রধান বিচারপতি নিজেই উদ্বেগ প্রকাশ করেছিলেন। সোমবারই বোঝা গিয়েছিল সুপ্রিম কোর্ট পুনর্গণনা করতে বলবেন।

Scroll to Top