দেশে ডেঙ্গু আক্রান্ত ৩০ জন, মৃত্যু নেই – DesheBideshe

দেশে ডেঙ্গু আক্রান্ত ৩০ জন, মৃত্যু নেই – DesheBideshe

দেশে ডেঙ্গু আক্রান্ত ৩০ জন, মৃত্যু নেই – DesheBideshe

ঢাকা, ২২ জানুয়ারি – দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি; তবে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ৩০ জন ভর্তি হয়েছেন।

সোমবার (২২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকাতে চারজন এবং সারা দেশে ২৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ২৭ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় বিভিন্ন হাসপাতাল থেকে সাতজন এবং সারা দেশে বিভিন্ন হাসপাতালে থেকে ২০ জন ছাড়পত্র পেয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। চলতি বছরের মোট ১৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

চলতি বছরের ২২ জানুয়ারি পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৮৮৩ জন। এর মধ্যে ঢাকাতে ৩১০ জন ও সারা দেশে ৫৭৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

চলতি বছরে এ পর্যন্ত ৭১৮ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে ২৫৭ জন এবং সারা দেশে বিভিন্ন হাসপাতাল ৪৬২ জন ছাড়পত্র পেয়েছেন।

বর্তমানে সারা দেশে মোট ১৫১ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। ঢাকায় ৪৬ জন এবং সারা দেশে ১০৫ রোগী হাসপাতালে ভর্তি আছেন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

সূত্র: কালবেলা
আইএ/ ২২ জানুয়ারি ২০২৪

Scroll to Top