দেশের ৯৫ শতাংশ মানুষ নির্বাচনকে স্বীকৃতি দেয়নি: এবি পার্টি

দেশের ৯৫ শতাংশ মানুষ নির্বাচনকে স্বীকৃতি দেয়নি: এবি পার্টি

মিছিলের শুরুতে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। এ সময় দলের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম ও বি এম নাজমুল হক, সদস্যসচিব মজিবুর রহমান ও যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদ বক্তব্য দেন। এবি পার্টির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

তাজুল ইসলাম বলেন, ‘স্পষ্টভাবে বলতে চাই, পৃথিবীর যে কেউই স্বীকৃতি দিক না কেন, বাংলাদেশের ৯৫ শতাংশ মানুষ আওয়ামী লীগের এই প্রহসনের নির্বাচনকে স্বীকৃতি দেয়নি। কাজেই এই নির্বাচন বৈধতা পাওয়ার প্রশ্নই আসে না। আমরা এই নির্বাচন, এই অবৈধ সংসদ কখনো মেনে নেব না।’

Scroll to Top