দেশবাসী সরকারকে লাল কার্ড দেখিয়েছে – DesheBideshe

দেশবাসী সরকারকে লাল কার্ড দেখিয়েছে – DesheBideshe

দেশবাসী সরকারকে লাল কার্ড দেখিয়েছে – DesheBideshe

ঢাকা, ০৭ জানুয়ারি – একতরফা অবৈধ প্রহসনের নির্বাচন বর্জন করে ভোটকেন্দ্রে না গিয়ে ভোট প্রত্যাখান করায় জনগণকে দেশপ্রেমিক উল্লেখ করে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

রোববার (৭ জানুয়ারি) রাতে এক বিবৃতিতে তিনি বলেন, ভোট বর্জনের মাধ্যমে সচেতন দেশবাসী সরকারকে লাল কার্ড দেখিয়ে প্রমাণ করল তারা দলীয় সরকারের পাতানো তথাকথিত নির্বাচনের নাটক শুধু দেখতেই চায় না, বরং ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।

পীর চরমোনাই বলেন, দেশব্যাপী ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের দাবানল যেভাবে জ্বলে উঠছে, দেশবাসী জাতীয় সরকারের অধীনে একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে তা প্রশমিত করবে।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০৭ জানুয়ারি ২০২৪

Scroll to Top