গত মাসেই অভিনয় ক্যারিয়ারের আঠারো বছর পূর্ণ করেছেন দেব। তখন নিজের এক্স হ্যান্ডলে মজা করে তিনি লিখেছিলেন, ‘হ্যালো সবাই, অবশেষে আজ প্রাপ্তবয়স্ক হলাম। মানে ইন্ডাস্ট্রিতে ১৮ বছর হলো আরকি! বছরের পর বছর ধরে ভালোবাসা, সমর্থন ও আশীর্বাদ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। আমি জানি না এটা প্রতিবছর করা সম্ভব কি না, কিন্তু এই বছর এই দিনে বিশেষ কিছু আছে আপনাদের জন্য।’
পোস্টটিতে নিজের প্রথম সিনেমা ‘অগ্নিশপথ’-এর পোস্টারও শেয়ার করেছেন তিনি। সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০০৬ সালে।





