মানবিক বাংলাদেশ গড়তে সারা দেশে ইনসাফের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে মন্তব্য করে জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন, তার দল ক্ষমতায় আসলে সবার জন্য নিরাপদ বাংলাদেশ উপহার দেবে। নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী জনসভায় জামায়াত আমীর বলেন, মরা নদীগুলোকে জীবন্ত করা ও আমসহ কৃষিপণ্য সংরক্ষণে হিমাগার স্থাপন করা হবে। দুর্নীতি, নারীর অপমান ও আধিপত্যবাদমুক্ত দেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট চেয়েছেন জামায়াত আমির।





