দুর্নীতির সূচকে বাংলাদেশের অবনতি

দুর্নীতির সূচকে বাংলাদেশের অবনতি

গত ১২ বছরের ধারাবাহিকতায় দেখা যায়, অস্ট্রেলিয়া, কানাডা, আইসল্যান্ড, সুইডেন, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো উন্নত দেশেরও স্কোর কমে গেছে। এর অর্থ অনেক উন্নত দেশেও দুর্নীতির মাত্রা বেড়েছে।

দুর্নীতির ধারণাসূচকে ১০০ স্কোরের মধ্যে যুক্তরাষ্ট্র পেয়েছে ৬৯, চীন ৪২ ও রাশিয়া ২৬।

উন্নত দেশেও দুর্নীতির মাত্রা বৃদ্ধির বিষয়ে ইফতেখারুজ্জামান বলেন, বিশ্বব্যাপী গণতন্ত্রের অবনমন হচ্ছে, স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠিত হচ্ছে। ফলে প্রাতিষ্ঠানিক সক্ষমতা কমছে। বিচারব্যবস্থা ক্রমাগত দুর্বল হচ্ছে, জবাবদিহির সম্ভাবনা কমে যাচ্ছে। দুর্নীতির গভীরতা বাড়ছে এবং যারা দুর্নীতি করছে, তারা বিচারহীনতা ভোগ করছে। ঘুষ লেনদেন ও রাজনৈতিক প্রভাব বিচারপ্রক্রিয়াকে যখন নিয়ন্ত্রণ করে, তখন বিচার হয় ম্যানুপুলেটেড (প্রভাবিত করা), কোনো কোনো ক্ষেত্রে উদ্দেশ্যপ্রণোদিত বিচার হয়।

দুর্নীতির ধারণাসূচকের এবারের প্রতিপাদ্য ‘দুর্নীতি ও অবিচার’। এ বিষয়ে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতি ও অবিচার পরস্পর সম্পর্কযুক্ত; দুর্নীতি অন্যায়ের জন্ম দেয় এবং অন্যায় দুর্নীতির দুষ্টচক্র তৈরি করে।

Scroll to Top