দুই ছক্কা খাওয়ার পর তাসকিনের যে পরামর্শে শরীফুলের হ্যাটট্রিক

দুই ছক্কা খাওয়ার পর তাসকিনের যে পরামর্শে শরীফুলের হ্যাটট্রিক

ইনিংসের শেষ ওভার। স্ট্রাইকে পাকিস্তানের খুশদিল শাহ। বল হাতে শরীফুল ইসলাম। প্রথম বলটা ডট দিলেন। পরের দুটি বল শরীফুল এই ফিনিশারের সামনে করতে চাইলেন ইয়র্কার। এটাকে মোটেই ভুল ভাবনা বলা যাবে না। উইকেট যেমনই হোক, ইয়র্কার করতে পারলে যেকোনো ব্যাটসম্যানের জন্যই বড় শট খেলা কঠিন। তবে বিপদও আছে, যদি সেটা জায়গামতো না পড়ে। শরীফুলের বলও জায়গামতো পড়ল না।

ওভারের প্রথম বলটা ডট দেওয়া শরীফুল পরের দুই বলে খেলেন ছক্কা। প্রথম ছক্কাটা কাভারের ওপর দিয়ে। আর দ্বিতীয়টা খুশদিল মারলেন মিড উইকেট দিয়ে। এমন পরিস্থিতিতে শরীফুলের কাছে ছুটে এলেন অভিজ্ঞ তাসকিন আহমেদ ও ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন। বুদ্ধি দিলেন—ইয়র্কার নয়, এই উইকেটে করো গতির পরিবর্তন! শরীফুল সেটাই করলেন, শেষ ৩ বলে ৩ উইকেট। এবারের বিপিএলের প্রথম ম্যাচেই পেলেন হ্যাটট্রিক

Scroll to Top