দিল্লিতে ইসরায়েলের দূতাবাসের কাছে বিস্ফোরণ

দিল্লিতে ইসরায়েলের দূতাবাসের কাছে বিস্ফোরণ

ভারতের দিল্লিতে ইসরায়েলের দূতাবাসের কাছে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় একটি বিস্ফোরণ ঘটেছে। তবে এতে কেউ হতাহত হননি। 

বিস্ফোরণের পর ইসরায়েলি দূতাবাসের কূটনীতিক ও কর্মীরা নিরাপদে আছেন বলে জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ। 

ইসরায়েলের উপরাষ্ট্রদূত ওহাদ কায়নার ভিডিও বার্তায় বলেন, ‘স্থানীয় সময় সন্ধ্যা ৫টার পরে দূতাবাস প্রাঙ্গণের খুব কাছে একটি বিস্ফোরণ ঘটেছে। আমাদের কূটনীতিকেরা নিরাপদে আছেন। এই বিস্ফোরণের বিষয়ে স্থানীয় নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে দূতাবাস।’ 

Scroll to Top